ত্রুটিপূর্ণ নির্বাচন কমিশনের জন্য বাংলাদেশে গণতন্ত্রের অপমুত্যু ঘটেছে বলে মনে করেন সাইমন ডানজাক এমপি। গণতন্ত্রের বিকাশ ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন জরুরী।

গত বুধবার সন্ধ্যায় বিকালে হাউস অব কমন্সের সেমিনার রুমে সিটিজেন মুভমেন্ট ইউকের আয়োজিত ‘বাংলাদেশে সুশাসন, মানবাধিকার এবং একটি অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে সাইমন ডানজাক এমপি বলেন, দুর্বল নির্বাচন কমিশনের জন্য ২০১৪ সলের ৫ই জানুয়ারি বাংলাদেশে গণতন্ত্রের অপমুত্যু ঘটেছে।

সেদিন প্রধান বিরোধীদলসহ অন্যান্য দলকে বাইরে রেখে একটি প্রশ্নবিদ্দ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের বিকাশ ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে একটি অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন জরুরী।

তাই নতুন নির্বাচন কমিশন নিয়ে বিরোধী দলের উদ্বেগের কথা এবং বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরী সেটা আমি বাংলাদেশর হাইকমিশনারকে অবহিত করেছি।

সেমিনারে অংশ নিয়ে লর্ড হোসাইন বলেন, বিশ্বের যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ,গণতন্ত্র হুমকির মুখে পড়ছে সেখানেই আমার উদ্ভেগের কথা জানাচ্ছি।

যুক্তরাজ্যে প্রচুর বাংলাদেশী বসবাসের কারনে তাদের উদ্ভেগের কথা আমরা গুরুত্ব সহকারে সরকারের নজরে তুলেধরি। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন অচিরেই প্রতিষ্ঠিত হোক। আমরা সর্বদা আপনাদের পাশে আছি।

বিশিষ্ট আইনবিধ ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন ব্যবস্হা ভেঙ্গে পড়েছে । দেশে কেউ আজ নিরাপদ নয়। একটি সুষ্ঠু নির্বাচন জরুরী দেশে। দেশে গুম খুন রাজনৈতিক নেতা কর্মীদের নির্যাতন বন্ধের দাবি করছি।

সিটিজেন মুভমেন্টে ইউকের আহ্বায়ক এম এ মালিক সেমিনার আয়োজনের জন্য সাইমন ডানজাক এমপিসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের এই সংকটে যুক্তরাজ্যকে পাশে দাড়াতে হবে। গণতন্ত্র ও মানুষের মুক্তির সংগ্রামে যুক্তরাজ্যকে আমরা আরো কার্যকর ভূমিকায় দেখতে চায়।

সিটিজেন মুভমেন্টে ইউকের পক্ষ থেকে বক্তারা বলেন, গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন চরম হুমকির মুখে। সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই। গুম, হত্যা, খুন ও মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করে একদলীয় শাসন কায়েম করেছে বর্তমান ক্ষমতাসীন সরকার। বাংলাদেশের এই সংকটে যুক্তরাজ্যকে পাশে দাড়াতে হবে এবং অবৈধ প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে প্রবাসে আমন্ত্রণ না জানাতে অনুরুধ করেন। গণতন্ত্র ও মানুষের মুক্তির সংগ্রামে যুক্তরাজ্যকে আরো কার্যকর ভূমিকা গ্রহন করতে আহ্বান জানান সিটিজেন মুভমেন্টে নেত্রীবৃন্দ।

সিটিজেন মুভমেন্ট ইউকের আয়োজিত সেমিনারে আলোচনায় অংশনেন-আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার টবি কেডম্যান, বাংলাদেশ সেন্টার ফর সোসিয়াল ডেভেলপমেন্ট ইউকের চেয়ারম্যান মাহিদুর রহমান, ব্যারিস্টার আবু বকর মোল্লা, কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কে এম মালেক, ইউএনসির সদস্য ও জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, মানবাধিকার ব্যক্তিত্ব মুফতি শাহ সদর উদ্দিন, ব্যারিস্টার হামিদুল হক লিটন আফিন্দি, ইঙ্গিনিয়ার রেজাউল করিম, কবির আহমেদ, বাদল ভূঁইয়া প্রমুখ ।

সূফি / মাহমুদ