ভারতের মধ্যপ্রদেশে সরকারি বাসভবনে বিষধর সাপের দংশনে আহত হয়েছেন এক মন্ত্রী। শনিবার দিবাগত গভীর রাতে সঙ্কটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরে প্রকাশ সর্পদংশনের সময় খাদ্য,বেসামরিক পরিবহন ও ভোক্তা অধিকার সংরক্ষণবিষয়ক মন্ত্রী বিজয় শাহ শ্যামলা হিলসে সরকারি বাসভবনে রোববার ভোরে ঘুমাচ্ছিলেন। তাকে ভোর ৩.৩০-এ ভুপালের হাসপাতালে ভর্তি করা হয়।

শ্যামলা হিলস এলাকাতেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবন। প্রদেশটিতে ২০১৩ সালে সাপের কামড়ে প্রায় ১ হাজার লোক প্রাণ হারিয়েছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ