এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আবু হুসেইন আল-হামিদাভি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, আমরা ইরানি জনগণের পাশে থাকবে। এটি তাদের জন্য সহজ হবে না এবং এতে যুক্তরাষ্ট্রকে বড় মূল্য দিতে হবে।’

আল-হামিদাভি আরও বলেন, বর্তমান পরিস্থিতি অঞ্চলজুড়ে ‘সত্য ও মিথ্যার শক্তির’ মধ্যে নতুন সংঘাতের সূচনা করেছে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, যে কোনো পরিস্থিতিতেই কাতাইব হিজবুল্লাহ ইরান ও তার জনগণের সঙ্গে থাকবে।

কাতাইব হিজবুল্লাহকে ২০০৯ সালে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এটি ইরাকে ইরানঘনিষ্ঠ শক্তিশালী গোষ্ঠীগুলোর একটি। এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইরানের চলমান বিক্ষোভ দমন কার্যক্রমে তেহরান লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করছে।

এনএইচ