পাকিস্তানের তালেবান স্থায়ীভাবে অস্ত্র পরিত্যাগ করতে আগ্রহী। শনিবার এ খবর জানিয়েছেন সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার মধ্যস্থতাকারী প্রফেসর ইবরাহিম খান। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)-এর এই সিদ্ধান্তের বাস্তব প্রতিফলন ঘটলে পাকিস্তানে এক দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী অধ্যায়ের অবসান ঘটবে বলে আশা করা যায়।
সরকারের সঙ্গে তালেবানের মধ্যস্থতাকারী দলের অন্যতম সদস্য প্রফেসর ইবরাহিম খান বৃহস্পতি ও শুক্রবার দুদিন তালেবানের সাথে আলোচনার পর শনিবার গণমাধ্যমকে একথা জানান। ইবরাহিম খান হলেন দেশটির মূলধারার রাজনৈতিক দল জামায়াত-ই-ইসলামীর একজন উচ্চ পর্যায়ের নেতা। তালেবানের সাথে আলোচনার জন্য গত বৃহস্পতিবার তিনি তালেবান অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানে যান।
ইবরাহিম খান বলেন, "এটি (স্থায়ী অস্ত্র বিরতি) তালেবানদের সম্মিলিত সিদ্ধান্ত। তালেবান শূরায় বিষয়টি পাস হয়েছে।"
এর আগে এক মাসের একটি অস্ত্র বিরতির লক্ষ্যে সরকার ও তালেবানরা কয়েক দফা আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। সিদ্ধান্ত অনুযায়ী গত ১ মার্চ থেকে এক মাসের জন্য অস্ত্র বিরতিতে সম্মত হয় টিটিপি। তবে, এবার তারা স্থায়ীভাবে অস্ত্র সমর্পণ করতে চায়।
এর আগে ফেব্রুয়ারিতে কয়েক দফা শান্তি আলোচনা করেও সফলতা পাওয়া যায়নি। তালেবানরা ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর উপর দুটি ভয়াবহ হামলা চালায়। পরিণতিতে সেনাবাহিনীও তালেবান অবস্থানে বেশ কয়েক দফা বিমান হামলা চালায়। এতে অনেক তালেবান যোদ্ধা নিহত হয়।
তবে, মধ্যস্থতাকারী ইবরাহিম খান জানান, সরকার ও তালেবানের মধ্যে এখনো অনেক ক্ষেত্রে অবিশ্বাস রয়ে গেছে। এগুলো ধীরে ধীরে দূর করতে হবে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
স্থায়ীভাবে অস্ত্র বিরতিতে যেতে চায় পাকিস্তান তালেবান
পাকিস্তানের তালেবান স্থায়ীভাবে অস্ত্র পরিত্যাগ করতে আগ্রহী। শনিবার এ খবর জানিয়েছেন সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার মধ্যস্থতাকারী প্রফেসর ইবরাহিম খান। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।





