ইরানের সংসদ সদস্য নাদের কাজিপোর  মহিলাদেরকে গাধার সাথে তুলনা করে বিপদেই পড়েছেন । মন্তব্য করেছেন- ‘সংসদে মহিলা ও গাধাদের কোনো স্থান নেই।’ মূলত মহিলা এমপিদের উদ্দেশ করেই তার এ মন্তব্য।

ভোটে জেতার পর বিজয়ী ভাষণে মহিলাদের উদ্দেশ্যে এমন বিদ্রূপ করে বিতর্কে জড়িয়ে পড়েছেন ইরানের উর্মিয়া শহরের সাংসদ ৫৮ বছর বয়সী নাদের কাজিপোর।

পরে অবশ্য এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেনও। কিন্তু এতে পার পাচ্ছেন না তিনি। শুরু হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন। দাবি করা হয়েছে তার পদত্যাগ।

বুধবার নারীদের উদ্যোগে হয়ে গেলো এক প্রতিবাদ সভা। এতেই তার পদত্যাগ দাবি করা হয়েছে।

সপ্তাহে একটি সংবাদ মাধ্যমে তার বক্তব্যের ভিডিও তুলে ধরা হয়। সেখানে এটাকে ‘নাদেরগেট কেলেঙ্কারি’  বলে সম্বোধন করা হয়।

অবশ্য নাদের এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন এবং ব্যাপারটিকে ‘বোঝার ভুল’ বলে অভিহিত করেন।

উল্লেখ্য যে,  ইরানের বর্তমান সংসদে ২৯০টি আসনের মধ্যে ১৪টি আসনে রয়েছেন মহিলা জনপ্রতিনিধি। তার আগে এই সংখ্যাটা ছিল মাত্র ৯।

 

এমআইএস।