যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছোট দুটি বিমানের সংঘর্ষে অন্তত চার জনের প্রাণহানি হয়েছে। মেক্সিকো সীমান্তে ক্যালিফোর্নিয়ার দক্ষিণে রোববার এই দুর্ঘটনা ঘটে।

মার্কিন গণমাধ্যমের সূত্রে এক প্রতিবেদনে সোমবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, দ্বি-ইঞ্জিন বিশিষ্ট সাবরেলিনার এবং এক ইঞ্জিন বিশিষ্ট সিসনা-১৭২ বিমান দুটোর মধ্যে সংঘর্ষ হয়।

লস অ্যাঞ্জেলস টাইমস লিখেছে, সান ডিয়াগোর ব্রাউন ফিল্ড বিমানবন্দরের কাছে ওই সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণ সম্পর্কে স্পষ্ট করে কোনো তথ্য পাওয়া যায়নি।

এআর