রোববার (৩ জুলাই) ডেনিশ পুলিশ কোপেনহেগেনের ভিসিনিটি অব ফিল্ড’স শপিং সেন্টারে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করে।
পুলিশ জানিয়েছে, শপিংমলে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় ২২ বছর বয়সী এক ডেনিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
কোপেনহেগেনের পুলিশ প্রধান সোয়েরেন থমাসেন বলেছেন যে এখনো হামলার কারণ স্পষ্ট নয়, তবে এটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে ধারণা করা হচ্ছে।
ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন জানিয়েছেন, ডেনমার্ক নিষ্ঠুর হামলার শিকার হয়েছে। নিহতদের স্বজনদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন।
তিনি কঠিন পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান ডেনিশ প্রধানমন্ত্রী। সূত্র: বিবিসি।
এইচএন





