চীনের জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকি'র একটি খোলা বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছে। তবে মোট কত জন আহত এবং নিহত হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর, বিবিসি ও সিনহুয়া।
জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় সময় ৭টা ৫০ মিনিটে দুটি গাড়ি বেপরোয়াভাবে বাজারে প্রবেশ করে। একপর্যায়ে গাড়ি দু'টি থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হয়। একজন ব্যবসায়ী সিনহুয়াকে জানান, তিনি ১২ বড় ধরণের বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
উল্লেখ্য, মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে কিছু দিন পর পর সহিংসতার ঘটনা ঘটছে। গত মাসে প্রদেশটিতে একটি স্টেশনে বোমা হামলায় ৩ জন নিহত হয়েছিল। সূত্র: বিবিসি, সিনহুয়া নিউজ।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]
আন্তর্জাতিক
চীনে বোমা বিস্ফোরণ
চীনের জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকি'র একটি খোলা বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছে।





