মিশরের নতুন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি'র সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউজে'র এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর, এএফপি। গত বছর মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে সেসময় সামরিক অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেনি যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউজে'র বিবৃতিতে মিশরের নতুন প্রেসিডেন্টকে দেশের মানবাধিকার পরিস্থিতি সংস্কারের আহ্বান জানানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, আগামী দিনে আব্দেল ফাত্তাহ আল সিসির সাথে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ওশিংটন তার কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে চায়। সম্প্রতি মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি'র সমর্থকেরা এই নির্বাচন বর্জন করে। ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হওয়া ভোট প্রদানের সময় বৃদ্ধি করেছিল কর্তৃপক্ষ।[b] ঢাকা, ৪  জুন (টাইমনিউজবিডি)// টিআই।[/b]