করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন। ভারতে করোনার ইতিহাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এছাড়া একই সময়ে ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। যা টানা সপ্তম দিনের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। আমেরিকার পর করোনায় দ্বিতীয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত।

নতুন সংক্রমণের জেরে ভারতে মোট শনাক্তের সংখ্যা হলো ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন। সেই সঙ্গে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।

এমআর