[b]ব্যাংকক:[/b] থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের উপর ২টি বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন আহত হয়েছে।
আজ রোববার দেশটির রাজধানী ব্যাংককে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
শনিবার রাতে বন্দুকধারীদের হামলায় একজন সরকার-বিরোধী আন্দোলনকারী আহত হওয়ার কয়েক ঘন্টা পর বিস্ফোরণ হয়েছে।
ইরাওয়ান মেডিকেল সেন্টার জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য ব্যাংককের ৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ব্যাংককের যে স্থানে আন্দোলন চলছে সে স্থানটি দিনের বেলায় বেশ শান্ত থাকে। আর আন্দোলনকারীদের ওপর হামলার ঘনটাগুলো ঘটছে রাতে।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে দেশটিতে আন্দোলন চলছে। আন্দোলনকারীরা ২ ফেব্রুয়ারি নির্বাচন বাতিলেরও দাবি জানিয়েছে।
এর আগে শুক্রবার আন্দোলনকারীদের মিছিল লক্ষ্য করে বিস্ফোরক ছুড়ে মারলে একজন নিহত ও প্রায় একশ লোক আহত হয়।
উল্লেখ্য, গত বছর পার্লামেন্টে একটি বিল পাশ করার উদ্যোগ নেয়া হলে দেশটিতে সংকট শুরু হয়। এই বিলটি যদি পাশ হত, তবে দেশটির সাবেক প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রা স্বেচ্ছা-নির্বাসন থেকে নিজে দেশে আসতে পারতেন। একটি দুর্নীতির মামলার রায়ে কারদণ্ড হওয়ায় পর তিনি ২০০৮ সাল থেকে বিদেশে রয়েছেন।
আন্তর্জাতিক
ব্যাংককে আন্দোলনকারীদের উপর বিস্ফোরণ, আহত ২৮
ব্যাংকক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের উপর ২টি বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন আহত হয়েছে।





