একটি বানান ভুল দেখে শ্রীলঙ্কার ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ, আর তাতেই বাংলাদেশ ব্যাংকের ২ কোটি ডলার লোপাট হওয়া থেকে রক্ষা পেয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এই খবর দিয়েছে।

এই ২ কোটি ডলার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা সরানোর চেষ্টা করেছিল।

শ্রীলঙ্কায় সফল না হলেও ৮ কোটি ডলার ফিলিপাইনে
সরাতে পেরেছিল হ্যাকাররা। সেই অর্থের একটি অংশ ইতোমধ্যে ব্যাংক চ্যানেলের বাইরে চলে গেছে বলে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।

চীনা হ্যাকাররা এই কাণ্ড ঘটিয়ে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১০১ কোটি ডলার লোপাট করেছিল বলে ফিলিপাইনের
সংবাদপত্র ‘দিফিলিপাইন
ডেইলি ইনকোয়ারার’ গত মাসে প্রকাশ করে।

এই অর্থ পাচারের ঘটনাটি এখন বাংলাদেশের সঙ্গে ফিলিপাইনেও আলোচিত ঘটনা। সেখানেও এর তদন্ত চলছে। অর্থ উদ্ধারের চেষ্টায় আছে বাংলাদেশ ব্যাংকও।

ইনকোয়ারার বলেছে, সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ সরানো হয় ফিলিপাইনে ও শ্রীলঙ্কার ব্যাংকে।

এসএম