ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যকে এবার এক হাত নিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় এলে আমেরিকায় মুসলিম উদ্বাস্তুদের ঢুকতে দেবেন না। সেই প্রসঙ্গেই প্রিয়াঙ্কা বললেন, কারও ওপর নিষেধাজ্ঞা চাপানো ঠিক নয়।

এ ধরনের ভাবনা–চিন্তা খুব সেকেলে। দুনিয়ার ১০০ জন প্রভাবশালীর তালিকা প্রকাশ করেছিল টাইম পত্রিকা। তাতে প্রিয়াঙ্কা এবং ট্রাম্প দুজনেরই নাম রয়েছে।

মঙ্গলবার ওই পত্রিকা আয়োজিত একটি পার্টিতে গিয়ে এই মন্তব্য করেন প্রিয়াঙ্কা। পার্টিতে ছিলেন ট্রাম্পও।

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন তিনি।

ওএফ