ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবের প্রাণদণ্ড রায়ের ৩/৪ দিন যেতে না যেতে আবারো ধরা পড়ল ভারতীয় ৩ গুপ্তচর। তারা চীন-পাকিস্তান ইকনোমিক করিডোর,গুরুত্বপূর্ণ স্থাপনা এবং চীনা প্রকৌশলীদের উপর নাশকতা চালাতে এসেছে বলে দাবি করেছে পুলিশ।
দ্যা এক্সপ্রেস ট্রিবিউন জানায়, শুক্রবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মির থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার তিন এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সংবাদ সম্মেলন করে র'এর ওই তিন এজেন্টকে গ্রেফতারের কথা জানান রাওয়ালকোটের ডিআইজি চৌধুরী সাজ্জাদ।
তিনি বলেন, গত শুক্রবার গ্রেফতার করা ওই তিনজনের ব্যপক নাশকতার পরিকল্পনা ছিল।
তিনি আরও দাবি করেন, এ গ্রুপটিই ২০১৬ সালে আব্বাসপুর পুলিশ স্টেশনে হামলা চালিয়েছিল। নতুন করে রাওয়ালকোট সিএমএইচ হাসপাতাল এবং চীনা ইকনোমিক জোনে হামলার জন্য ভারত তাদের নিযুক্ত করেছে বলে অভিযোগ তার।
আটক তিন এজেন্টের কাছ থেকে পাকিস্তানের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনার ছবি উদ্ধার করা হয়েছে। এ সব স্থাপনাই তাদের প্রধান লক্ষ্য ছিল বলে জানান রাওয়ালকোটের ওই ডিআইজি।
উল্লেখ এর আগে পাকিস্তানে গুপ্তচরের অভিযোগে কুলভূষন যাদর নামে এক নৌবাহিনীর অফিসারের ফাসিঁ রায়দেয় দেশটির শামরিক আদালত। তারা এমন সময় ধরা পড়ল যখন কুলভূষণ যাদবের প্রাণদণ্ড নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





