আফগানিস্তানে একটি স্টেডিয়ামের কাছাকাছি রেসলিং খেলার সময় গাড়ী বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে । এতে আরও আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।

স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ সংবাদ প্রকাশ করে আন্তর্জাতকি গণমাধ্যম আল-জাজিরা। ঘটনাটি আফগানিস্তানের হেলমান্ড প্রদেশে ঘটে।

প্রদেশটির মুখপাত্র ওমর জাওয়াক জানায়, শুক্রবার লস্কর গাহ শহরের গাজী মাহমুদ আইয়ুব খান স্টেডিয়ামের কাছাকাছি এই গাড়ী বোমা বিস্ফোরণ হয়। যেখানে রেসলিং প্রতিযোগিতা বা কুস্তিযুদ্ধ হচ্ছিল।

প্রদেশটির স্বাস্থ্য বিভাগের প্রধান আমানুল্লাহ আবেদ বলেন, দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জনের মতো আহত ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। যেখানে কিছু আহতের অবস্থা খুব আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করে নি।

জেড