একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য আহবান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি। শনিবার গাজা সফরে গিয়ে তিনি এ আহবান জানান। খবর আল জাজিরার।
একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনই ইউরোপীয় ইউনিয়নের চূড়ান্ত লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। গাজায় ইসরাইলি আগ্রাসন আর হতে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া সম্প্রতি পূর্ব জেরুজালেমে ইসরাইলি সেনা ও পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের উত্তেজনা বৃদ্ধি পাওয়ার বিরুদ্ধেও কথা বলেন। গত কয়েক সপ্তাহ ধরে আল আকসাকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমণ বৃদ্ধি পায়। ইসরাইলি কর্তৃপক্ষ আল আকসা মসজিদে কট্টর ইহুদিদের প্রবেশের অপচেষ্টা করলে এই উত্তেজনা দেখা দেয়।
এমএ





