ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগ  প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ভারত অধিকৃত ‘কাশ্মিরের হত্যাকাণ্ড’ থেকে বিশ্বের নজর ভিন্ন দিকে ফেরাতে এসব অভিযোগ করছে নয়াদিল্লি।

পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিজ জাকারিয়া বলেন, ‘উসকানিমূলক’ এবং ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে সুপরিকল্পিত প্রচারণা অব্যাহত রেখেছে ভারতীয় নেতৃবৃন্দ। একে দুর্ভাগ্যজনক বলেন তিনি।

প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর দেয়া প্রথম ভাষণে মোদি বলেছিলেন, পাকিস্তানকে একঘরে করা হবে। ভারত এ লক্ষ্যে কাজ করবে বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।

সূত্র: পার্সটুডে

এম এ