মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি চত্বরে বুধবার এক বিস্ফোরণে কয়েকজন পুলিশ অফিসার অন্তত ১১ জন আহত হয়েছেন।
বিস্ফোরণের পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ছয় পুলিশ অফিসার ও চার বেসামরিক লোক আহতের কথা জানায়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপর এক বিবৃতিতে ১১ জন আহতের কথা জানান হয়।
দেশটির বিদ্রোহী সংগঠন ‘আজনাদ মিসর’ হামলার দায় স্বীকার করেছে। চলতি বছর জানুয়ারি মাসে সংগঠনটির উত্থান। সংগঠনটি ট্যুইটারে হামলার দায় স্বীকার করে। সূত্র: রয়টার্স।
এআর





