ট্র্যাভেল অ্যান্ড লেজার ওয়েবসাইট পৃথিবীর সেরা ১০টি শহরের তালিকা প্রকাশ করেছে। ২০১৫ সালের জন্যে ঘোরাঘুরি এবং অবসর কাটানোর ক্ষেত্রে সেরা শহরগুলো চিনে নিন।

চিনে নিন এ বছরের বিশ্বের সেরা দশ শহর

১. কয়োটো: জাপানের এক সময়ের রাজধানী। প্রাচীন ক্ল্যাসিক ঘরানার বহু বৌদ্ধ মন্দির মুগ্ধ করে মানুষকে।

২. চার্লসটন: দক্ষিণ ক্যারোলিনার রংচংয়ে শহরটিতে রাতের সময়টা মায়াবি হয়ে ওঠে।  ৩. সিয়েম রিপ: কম্বোডিয়ার এই শহরে বহু প্রাচীন স্থাপনার দেখা মিলবে। অনায়াসে চলে এসেছে তৃতীয়তে। 

৪. ফ্লোরেন্স: পরের স্থানটিতেও রয়েছে ইতালির ফ্লোরেন্স শহরটি।                                     ৫. রোম: ইতালির প্রাচীন শহরটি ঘোরাফেরা ও অবসর কাটানোর জন্যে অতুলনীয়।  ৬. ব্যাংকক: ষষ্ঠ স্থানটির দখল দিয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক।  ৭. ক্রাকো: পোল্যান্ডের এই শহরটি চেক রিপাবলিকের বর্ডারের কাছাকাছি অবস্থিত।

৮. বার্সেলোনা: স্পেনের বার্সেলোনা অষ্টম স্থানে রয়েছে।                 

৯. কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার এ দক্ষিণ-পূর্ব উপকূলের দারুণ সুন্দর শহরটি নবম স্থান দখল করেছে। ১০. জেরুজালেম: এ তালিকার শেষে রয়েছে শহরটি। বহু পুরনো এ শহর প্রধান তিনটি ধর্মের পবিত্র স্থান।


সূত্র: বিজনেস ইনসাইডার

ইআর