মার্কিন নির্বাচনে রাশিয়ার হ্যাকিং নিয়ে বিতর্কের মধ্যেই এবার একটি রুশ টেলিভিশনের কারণে যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্কের অনলাইন সম্প্রচার বাধাগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন সি-স্প্যানের অনলাইন সম্প্রচার প্রায় ১০ মিনিট ধরে বাধাগ্রস্ত করে রুশ চ্যালেনটি।
সি-স্প্যান কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রুশ চ্যানেল আরটিকে প্রচারণা মাধ্যম হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা আড়াইটায় যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ে বক্তব্য দিচ্ছিলেন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা ম্যাক্সিন ওয়াটার। অনুষ্ঠানটি অনলাইনে সম্প্রচার করছিল সি-স্প্যান নেটওয়ার্ক। এ সময় হঠাৎ করেই আরটির সম্প্রচার ফিড ঢুকে যায় সি-স্প্যানের সম্প্রচারে।
নাজিব





