জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, প্রয়োজনীয় ত্রাণসাহায্য না পেলে দক্ষিণ সুদানে আফ্রিকা মহাদেশের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে।
দক্ষিণ সুদানে জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক প্রধান সমন্বয়কারী টোবি ল্যানযার জেনেভায় বলেছেন, আগামী ৬০ দিনের জন্য দেশটির ২৩ কোটি ডলারের ত্রাণসাহায্য প্রয়োজন। তা না হলে ১৯৮০’র দশকের পর আফ্রিকা মহাদেশের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ প্রত্যক্ষ করবে বিশ্ব। ১৯৮০’র দশকে ইথিওপিয়ায় গৃহযুদ্ধের ফলে সৃষ্ট দুর্ভিক্ষে কয়েক লাখ মানুষ মারা গিয়েছিল। ল্যানজার বলেন, যা করার দ্রুত করতে হবে, সময় ফুরিয়ে যাচ্ছে।
জাতিসংঘের এ কর্মকর্তা বৃহস্পতিবার রাতে বলেন, এরইমধ্যে দক্ষিণ সুদানের ৩৭ লাখ মানুষ খাদ্য সংকটের মুখে রয়েছে। আগামী দুমাসের মধ্যে এই জনগোষ্ঠীর সংখ্যা ৭০ লাখে পৌঁছে যাবে। আসন্ন কৃষি মৌসুমে চাষীরা যদি খাদ্যশষ্যের আবাদ করতে ব্যর্থ হয় তাহলে অবস্থা আরো শোচনীয় পর্যায়ে পৌঁছে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
দুর্ভিক্ষের মুখে দক্ষিণ সুদান: জাতিসংঘ
জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, প্রয়োজনীয় ত্রাণসাহায্য না পেলে দক্ষিণ সুদানে আফ্রিকা মহাদেশের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে। দক্ষিণ সুদানে জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক প্রধান সমন্বয়কারী টোবি ল্যানযার জেনেভায় বলেছেন,





