পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি জেলা কোর্টে সোমবার হামলায় অন্তত ১১ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন অতিরিক্ত দায়রা জজ রয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। এছাড়া, স্থানীয় স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশ বলেছে, কোর্টের ভিতর ২টি বিস্ফোরণ ঘটে। একটি বিস্ফোরণ ঘটে জজের চেম্বারের কাছে এবং অপরটি কোর্টের কর্মকর্তার অফিসের বাইরে। কী কারণে হামলা হয়েছে অথবা কারা হামলার সাথে জড়িত সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]