সৌদি আরবের সরকার চলতি বছর দেড় শতাধিকের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। দেশটির বিচার বিভাগ গত বছরেও বড় সংখ্যায় মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছিলেন।
যুক্তরাজ্যের একটি মানবাধিকার সংগঠন 'রিপ্রাইভ গ্রুপ' সম্প্রতি এ সংখ্যা প্রকাশ করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দ্য গার্ডিয়ান। সংগঠনটির বলে, প্রতি বছরই গোপন আদালতের মাধ্যমে দেশটিতে মৃত্যুদণ্ড প্রদানের হার বাড়ছে।এই আদালতে ড্রাগ অপরাধী, অপ্রাপ্তবয়স্ক ও রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড দেয়া হয়।
দেশটিতে চলতি বছরে ১৫০ জন, ১৫৮ গেল বছর এবং তার আগের বছর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ৮৭ জনের রিপ্রাইভ গ্রুপের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়।
জানাযায়, উপসাগরীয় প্রায় সব দেশেই মৃত্যুদণ্ডের বিধান আছে। সৌদি আরব এক্ষেত্রে এগিয়ে, সবচেয়ে পিছিয়ে রয়েছে কুয়েতের নাম ।
সৌদি আরবের নিরাপত্তার জন্য যাদের হুমকি মনে করা হয়েছিল তাদেরকে এই গোপন আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।
এ বছরের শুরুতে গোপন আদালতে দণ্ডপ্রাপ্তদের মধ্যে একই দিনে ম্যৃতুদণ্ড কার্যকর করা হয় ৪৭ জনের। তার মধ্যে অনেকেই কিশোর, যাদের বয়স ২০ এর নিচে বলে জানাযায়। এদিকে সৌদি সরকারের প্রতি পরিকল্পিতভাবে কিশোরদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
যুক্তরাজ্যের পক্ষ থেকে গেল সেপ্টেম্বরেও মৃত্যুদণ্ড বিষয়ে সৌদি সরকারকে নতুন করে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানানো হয়।
নাজিব





