মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শান্তি পুনরুদ্ধারে ইসরাইল ও ফিলিস্তিনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) পৃথকভাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে টেলিফোনে কথা বলেছেন। এ সময়ে তিনি উভয়ের প্রতি শান্তি পুনরুদ্ধারের আহ্বান এবং ‘দ্বিরাষ্ট্র সমাধানে’ যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি পুনরায় নিশ্চিত করেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নিড প্রাইস এ কথা জানিয়ে বলেছেন, ব্লিঙ্কেন শান্তি পুনরুদ্ধারে পদক্ষেপ গ্রহণে জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ এবং একতরফা পদক্ষেপ যা উত্তেজনাকে বাড়িয়ে তুলবে তার বিরোধিতা করেন । পশ্চিম তীরে ইসরাইলের কট্টর ডানপন্থী সরকারের বসতি নির্মাণ অনুমোদন দেয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ব্লিঙ্কেন উভয় নেতার সাথে কথা বলেছেন।
এদিকে হোয়াইট হাউস বৃহস্পতিবার বলেছে, তারা ইসরাইলের সিদ্ধান্তে হতাশ। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র দখলকৃত পশ্চিমতীরে ইহুদি বসতি নির্মাণ বন্ধের দাবিতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের বিরোধিতা করেছে।
এবিএস





