পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় ছয়টি জঙ্গিবিমান পাঠিয়েছে কানাডা। পূর্ব ও মধ্য ইউরোপে ন্যাটো যে সামরিক উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে সদস্য হিসেবে কানাডা জঙ্গিবিমান পাঠিয়ে তাতে অবদান রাখলো।
ইউক্রেন নিয়ে আমেরিকা ও ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার যখন তীব্র টানাপড়েন চলছে তখন এ পদক্ষেপ নিল কানাডা।
কানাডার কুইবেক বাগোতভিল বিমান ঘাঁটি থেকে এসব বিমান এনে মঙ্গলবার রোমানিয়ায় মোতায়েন করা হয়। বিমান উড্ডয়নের সময় সেখানে উপস্থিতি ছিলেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী রব নিকোলসন। তিনি পাইলট ও সহকারীদের বলেন, ইউক্রেন সংকটের কারণেই তাদেরকে রোমানিয়ায় পাঠানো হচ্ছে।
তিনি আরো বলেন, “পূর্ব ও মধ্য ইউরোপে ন্যাটো জোট যে প্রচেষ্টা চালাচ্ছে শিগগিরি আপনারা আমাদের মিত্রদের সঙ্গে মিলিত হয়ে তাতে অবদান রাখবেন। ইউক্রেন সংকটের সমাধান ও দেশটির জনগণের মধ্যে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা রয়েছে তা বাস্তবায়নে আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থন দেয়া হবে একটি মৌলিক কাজ।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
ঘেরাও হচ্ছে রাশিয়া: রোমানিয়ায় জঙ্গিবিমান
পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় ছয়টি জঙ্গিবিমান পাঠিয়েছে কানাডা। পূর্ব ও মধ্য ইউরোপে ন্যাটো যে সামরিক উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে সদস্য হিসেবে কানাডা জঙ্গিবিমান পাঠিয়ে তাতে অবদান রাখলো। ইউক্রেন নিয়ে আমেরিকা ও ন্যাটো জোটের





