চীনে পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় শক্তিশালী টাইফুন ‘চান হোম’আঘাত হানছে। শনিবার দিনের যেকোনো সময় এ টাইফুন আঘাত হানতে পারে। টাইফুনের প্রভাবে উপকুলে ১৮৭ কিলোমিটার বেগে বাতাস বইছে।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে ৪শ' ফ্লাইট। উপকুল থেকে প্রায় ৮ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদে। ২ হাজার ৯শ' মাছ ধরার ট্রলারকে বন্দরের নিরাপদ আশ্রয়স্থলে চলে আসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, ১৯৪৯ সালের পর এবারের টাইফুন চান হমই সবচেয়ে ভয়াবহ হতে পারে। ইতিমধ্যে এর প্রভাবে সাগরে ৩৩ ফুট উচু ঢেউয়ের সৃষ্টি হয়েছে। সূত্র: বিবিসি
এআর





