মিশরের একটি আদালত ৬৮৩ জন মুসলিম ব্রাদারহুড নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মদ বাদিয়ি-ও রয়েছেন। সোমবার এ রায় দেয় আদালত। খবর আলজাজিরা ও বিবিসির।
অপর এক মামলায় ৪৯২ জন বাদ্রারহুড নেতা-কর্মীর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তাদেরকে গত মার্চে মৃত্যুদণ্ড দেয়া হয়। উল্লেখ্য, গত মার্চে ৫২৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
গত বছরের জুলাইয়ে মোহাম্মদ মুরসির পতনের সময় আন্দোলন করায় তাদের এ মৃত্যুদণ্ড দেয়া হয়। তাদের বিরুদ্ধে পুলিশ হত্যার অভিযোগ আনা হয়েছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনা প্রদেশের আদালতে মামলার শুনানি শেষে এ রায় দেয়া হয়। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আত্মীয়-স্বজন আদালত চত্বরে ভিড় করেন।
এদিকে, এ রায়ে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনা করেছে। সূত্র: আলজাজিরা ও বিবিসি
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
মিশরে ৬৮৩ ব্রাদারহুড কর্মীর মৃত্যুদণ্ড