এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আমন্ত্রণে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল আইডেন্টিটি ম্যানেজমেন্ট কনফারেন্সে যোগ দেবেন তিনি। সম্মেলনটি পোস্ট এমডিজির (জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা) সঙ্গে সম্পর্কিত বলে পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে।
এ উপলক্ষে বুধবার এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি দেখা করেন পরিকল্পনামন্ত্রীর সঙ্গে। এ সময় তিনি সম্মেলনে অংশ নেওয়ার গুরুত্ব এবং সেখানে অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে মন্ত্রীকে ব্রিফ করেন।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





