করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন সহযোগিতার জন্য বাংলাদেশ ও চীন আলোচনা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় দেশটির রাষ্ট্রদূত এই কথা জানান।

করোনার সংক্রমণ হ্রাস এবং সকলের সমৃদ্ধি কামনা করে চীনা নববর্ষ উপলক্ষে ভিডিও বার্তায় তিনি বলেন, “চীন কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ১ কোটি কোভিড ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছে।” এছাড়া বাংলাদেশ সরকারের সঙ্গেও টিকা নিয়ে আলোচনা করছে তার দেশ।

চীনা নববর্ষ বিশ্বজুড়ে ব্যাপকভাবে উদযাপিত হয় উল্লেখ করে লি জিমিং বলেন, “প্রাচীন এই উৎসবের (চীনা নববর্ষ) আমেজ সীমান্ত ছাড়িয়ে গেছে। তাই একটি আনন্দদায়ক নতুন বছরকে স্বাগত জানাতে আমাদের সাথে যোগ দিন।”

তিনি আরও বলেন, “চীনা নববর্ষ চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির সময় এবং তাই, সবাইকে শুভ নববর্ষ!”

উল্লেখ্য, বাংলাদেশ ভারতের সেরাম থেকে তিন কোটি ডোজ অক্সফোর্ড টিকা সংগ্রহ করছে।

এমবি