‘মধ্যস্ততার জন্য বিদেশি সাহায্য’চেয়ে আইন ভঙ্গের অভিযোগে সৌদি আরবে এক শিয়া নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
ওই শিয়া নেতার নাম শেখ নির বাকির আল-নির। পরিবারিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
শেখ নির বাকির আল-নির’র ভাই সংবাদমাধ্যমকে জানান, ‘মধ্যস্ততার জন্য বিদেশি সাহায্য’চেয়ে ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিলে তা প্রমাণিত হয়েছে। এর মাধ্যমে তিনি দেশের ‘আইন অমান্য’করেছেন। এছাড়া দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলেছেন বলেও অভিযোগ আনা হয়।
২০১১ সালের ফেব্রুয়ারিতে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে সরকার বিরোধী আন্দোলনে মূখ্য ভূমিকা ছিল এই শিয়া নেতার। দুই বছর আগে গ্রেফতার করা হয় তাকে।
প্রতিবেশী দেশ বাহারাইনে সরকার বিরোধী আন্দোলন শুরু হলে তা ছড়িয়ে পড়ে সৌদি আরবের ওই অঞ্চলে।
এসএইচ





