শ্রীনগর কাশ্মীর উপত্যকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। মঙ্গলবার সকালে রামবন জেলার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ডিগডোলের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাতে পড়ে যায় বাসটি৷ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ জনের। আহতদের উদ্ধার করে আকাশ পথে জম্মুর হাসপাতালে নেয়া হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাড়তে পারে মৃতের সংখ্যা। চালকের গাফিলতির জন্যই দুর্ঘটনাটনার কারণ বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। বাসের যাত্রীরা সকলেই যুবক বলে জানা গেছে। চাকরি সংক্রান্ত কাজের জন্য পুঞ্চ ও রাজৌরি জেলা থেকে কাশ্মীর ভ্যালিতে যাচ্ছিলেন তাঁরা।সূত্র : টাইমস অব ইন্ডিয়া। [b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৭
শ্রীনগর কাশ্মীর উপত্যকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। মঙ্গলবার সকালে রামবন জেলার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ডিগডোলের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাতে পড়ে যায় বাসটি৷ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭





