রাজধানী নয়া দিল্লিতে নিজ বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী স্ত্রী শুভ্রা মুখার্জী মরদেহের প্রতি শ্রদ্ধা জানানোর পর এ বৈঠক হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বৈঠকে শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, ৭ রেসকোর্স রোডে নরেন্দ্র মোদির বাসভবনে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার (বাংলাদেশ সময় দুপুর ১২টা) দিকে বৈঠক অনুষ্ঠিত হয়।

শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে সকালে ঢাকা ছেড়ে যান শেখ হাসিনা। নয়া দিল্লির স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি। এ সময় তাঁকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

আজ বুধবার সকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএইচ