যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছে।
মঙ্গলবার অ্যাকরন শহরের একটি ভবনে ধাক্কা খাওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়।
দুই ইঞ্জিনের ভাড়ার ওই বিমানটি ওহিও শহরের বিমানবন্দরে যাচ্ছিল।
বিমানের মালিক অগুস্ত লিউকোইজের বরাত দিয়ে দ্য অ্যাকরন বিজনেস জার্নাল জানিয়েছে, দুজন পাইলটসহ বিমানটি নয়জন আরোহী ছিল। তাদের কেউই বেঁচে নেই। তবে পাইলট ছাড়া বিমানের অন্য আরোহীদের পরিচয় জানাতে পারেননি অগুস্ত।
স্থানীয় ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডকে দুর্ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এমকে





