সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের শরণার্থী শিবির ইয়ারমুকে প্রবেশ করেছে ইসলামিক স্টেট (আইএস) বাহিনী। ফিলিস্তিনের কর্মকর্তা ও সেখানকার কর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
শরণার্থীদের ক্যাম্পের মধ্যে আইএস সদস্য ও সেখানকার লোকজনের সঙ্গে সংঘর্ষ চলছে। ইতোমধ্যে ক্যাম্পের বড় একটা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে আইএস বাহিনী।
জাতিসংঘের তথ্যানুযায়ী ক্যাম্পের মধ্যে ১৮ হাজার ফিলিস্তিনি শরণার্থী রয়েছে।
সিরিয়ার পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও ইরাকের পশ্চিমাঞ্চল দখল করে নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ও গণমাধ্যম জানিয়েছে নিকটবর্তী শহরতলী হাজার আসওয়াদ থেকে আইএস বাহিনী গিয়ে ক্যাম্পে প্রবেশ করে।
১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর ফিলিস্তিনের লোকজনের জন্য এই ক্যাম্প তৈরি করা হয়।
জেডআই





