পাকিস্তানের নতুন মন্ত্রীপরিষদের শপথ স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পাকিস্তানের অন্তর্বর্তী মন্ত্রীপরিষদের শপথ গ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

দেশটির প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের (পিআইডি) এক বিবৃতিতে শপথ স্থগিতের কথা জানানো হয়। তবে কী কারণে স্থগিত করা হয়েছে এবং কখন তা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

সদ্য পদত্যাগ করা নওয়াজ শরিফের সঙ্গে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির বৈঠকের কয়েক ঘণ্টা পর শপথ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

তবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আব্বাসি জানিয়েছেন, দুই একদিনের মধ্যেই শপথ অনুষ্ঠিত হবে। ডন
জেড