মঙ্গলবার হংকংয়ে পুলিশ ও গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে আট নারীসহ ৪৫ জনকে আটক করে পুলিশ। বিক্ষোভকারীরা রাস্তা দখল করে বিক্ষোভ করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়।কর্তৃপক্ষ রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার জন্য পিপার স্প্রে প্রোয়োগ করে।

আটককৃত ৪৫ জনের বিরুদ্ধে বেআইনী সমাবেশ এবং সোমবার রাতে ও মঙ্গলবার সকালে পুলিশি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়।

পুলিশ বলেন, "শত শত বিক্ষোভকারী লুং ওয়া রাস্তা অবরোধ করে রাখে।তখন পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়।"

ভোর বেলা বিক্ষোভকারীরা রাস্তার নিয়ন্ত্রণ হারিয়ে সরকারী অফিসের কাছাকাছি একটি পার্কে অবস্থান নেয়। সকালে তাড়াহুড়ো করে ট্রাফিক স্বাভাবিক করা হয়।সূএ: সিএনএন

 

ইআর