ভারতের হায়দ্রাবাদ থেকে সন্ত্রাসী সংগঠন আইএসআইএল সংশ্লিষ্টতার অভিযোগে মুসলিম যুবকদের গ্রেফতার করা হচ্ছে। এসব মুসলিম যুবকদের নিরাপধার ও নিরীহ প্রমান করার চেষ্টা করছে রিহাই মঞ্চ নামক এক সংস্থা।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশ, ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ’র পক্ষ থেকে ওই গ্রেফতারির ঘটনাকে অস্বীকার করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে রিহাই মঞ্চের মহাসচিব রাজীব যাদব বলেন, ‘যেভাবে হায়দ্রাবাদ থেকে এক ডজনেরও বেশি মুসলিম যুবককে আইএস সন্ত্রাসী আখ্যা দিয়ে আটক করা হয়েছে যা রমজান মাসে হিন্দুদেরকে মুসলিমদের কাছ থেকে ভয়ভীত করার নীতির অংশ। কারণ, এ মাসেই মুসলিমদের ধর্মীয় পরিচয়ে সবচেয়ে বেশি সংগঠিতভাবে দেখা যায়। মোদি সরকারের বিরুদ্ধে বেড়ে চলা জনসাধারণের ক্ষোভকে মুসলিমদের দিকে ঘুরিয়ে দেয়াই এর উদ্দেশ্য।’

বুধবার সকালে হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় এনআইএ এবং পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে আইএসআইএল সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহজনক ১১ জন মুসলিম যুবককে আটক করে। এদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়। অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক যুবকদের মধ্যে কম্পিউটার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়াও স্নাতকও রয়েছে।

জেড