সাতদিন ধরে নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবার পরও পাঁচ ঘন্টারও বেশি সময় উড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবরে জানা যাচ্ছে, মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানটি রাডার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও অন্তত পাঁচ ঘন্টা পর্যন্ত অটোমেটিক সিগন্যাল পাঠাচ্ছিল যা ইনমারাসাত নামে লন্ডনভিত্তিক একটি স্যাটেলাইট টেলিকমিউনিকেশন কোম্পানি গ্রহণ করেছে।
সাত দিন পার হয়ে গেলেও নিখোঁজ বিমানটির কোন সন্ধান না পাওয়ায় গতকালই তল্লাশি অভিযান ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করা হয়।
এরপর যুক্তরাষ্ট্রের অনুসন্ধানকারী দলকে ভারত মহাসাগরের দিকে পাঠানো হয়।
পাশাপাশি ভারতীয় নৌবাহিনীকেও বঙ্গোপসাগরের চেন্নাই উপকূলের দিকে অনুসন্ধান তৎপরতার চালানোর কথা বলা হয়। বিমানটির খোঁজে আন্দামান ও নিকোবর দ্বীপগুলোতে অনুসন্ধান শুরু করে ভারতীয় সামরিক বিমান।
গত শনিবার ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাবার পথে যাত্রা শুরুর এক ঘন্টার মাথায় বোয়িং৭৭৭ বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
যোগাযোগ বিচ্ছিন্ন হবার পাঁচ ঘন্টা পরও ব্রিটিশ স্যাটেলাইটে সিগন্যাল পাওয়ায় অনুসন্ধানকারীরা ধারণা করছেন বিমানটি তার সবশেষ অবস্থানের পরও ১৬০০ কিলোমিটার অর্থাৎ ১ হাজার মাইল উড়ে থাকতে পারে।
বিবিসি’র বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা জোনাথন আমোস বলছে, বিমানটি অক্ষত এবং চলমান থাকলেই কেবল সঙ্কেত পাওয়া সম্ভব।
তিনি আরও বলছেন, বিমানটির খোঁজে অনুসন্ধানকারী দল ভারত মহাসাগরে কেন গেল তার একটি ব্যাখ্যাও এখান থেকে পাওয়া যাচ্ছে।
এর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানায়, বোয়িং ৭৭৭ বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও কয়েক ঘণ্টা ওড়ার বার্তা স্যাটেলাইটে পাঠাচ্ছিল।
মালয়েশিয়া অবশ্য এ সম্পর্কে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি।
এদিকে আজ থেকে বাংলাদেশের দু'টি এয়ারক্রাফট এই নিখোঁজ বিমানটির অনুসন্ধান কাজ শুরু করবে বলে জানা গেছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
নিখোঁজ হবার পর পাঁচ ঘন্টা উড়েছিল বিমানটি !
সাতদিন ধরে নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবার পরও পাঁচ ঘন্টারও বেশি সময় উড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবরে জানা যাচ্ছে, মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানটি রাডার সংযোগ বিচ্ছি
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাড়ির সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন ৭ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ অন্তত ৫
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ, আতঙ্কে এলাকাবাসী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁওয়ে ৪ দিন ধরে নিখোঁজ বাক্প্রতিবন্ধী শিশু তামিম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী শিশু মো. তামিম। গত ৮ অক্টোবর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
















