যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের মাটিতে ঘাঁটি গড়তে যাচ্ছে চীন সেনাবাহিনী। বর্তমানে সেখানে মার্কিন সেনারা তালেবানদের বিরুদ্ধে লড়াই করছে। এরিমধ্য আফগানিস্তানে চীনা সেনাদের প্রবেশের কথা উঠে এলো।
সম্প্রতি কাবুলের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা স্বীকার করেছেন। আফগানিস্তানের ওয়াখানের পর্ব প্রান্তের সঙ্গে চীনের শিনচিয়াং প্রদেশের রয়েছে দীর্ঘ সীমান্ত। পশ্চিম চীনের শিনচিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের বসবাস বেশি। এই উইঘুর জনগোষ্ঠীর সঙ্গে চীনের কমিউনিস্ট কর্তৃপক্ষের বিরোধ দীর্ঘদিনের। উইঘুররা মাঝে মাঝে বিদ্রোহীও হয়ে উঠে।
চীন-আফগানিস্তানের ওই সীমান্ত অঞ্চলে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামে এক জঙ্গি সংগঠনের তৎপরতা রয়েছে এবং তারা শিনচিয়াং প্রদেশে মাঝেমধ্যেই নাশকতা চালায়। এসব জঙ্গিদের নির্মূল করতে শিনচিয়াং প্রদেশে কঠোর দমন নীতি প্রয়োগ করে আসছে চীন। জঙ্গি অনুপ্রবেশ রুখতে আফগানিস্তাতের সঙ্গে বেশ কিছু দিন ধরে আলোচনা করে আসছে চীন।
মূলত জঙ্গি দমনের স্বার্থেই দুদেশের সমঝোতা ভিত্তিতে আফগান মাটিতে সামরিক ঘাঁটি গড়বে চীন।
সূত্র: এনডিটিভি





