ফের সেনা অভ্যুত্থান ঘটেছে আফ্রিকান দেশ মালিতে। মঙ্গলবার সকালে প্রশাসনের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে সেদেশের সেনাবাহিনী। এরপরেই প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইটা ও প্রধানমন্ত্রী বউবউ সিসেকে গ্রেফতার করা হয়।
এদিকে, এই গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপার্সন মৌসা ফাকি মাহমত। এই ক্ষমতা অধিগ্রহণকে অসাংবিধানিক জানিয়ে সেনাবাহিনীকে বারাকে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
কেইটা ও সিসের গ্রেফতারির খবর তাদের কাছে রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বদগানভ। আর্থিক ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে জানিয়ে প্রায় এক সপ্তাহ ধরে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে পথে নেমেছিলেন মালির সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে বারাক ছেড়ে বোমাকোর পথে নামে সেনাবাহিনী। অর্থমন্ত্রী আবদুলায়া ডাফেকে গ্রেফতার করার পরেই অফিস ছেড়ে পালান সরকারি কর্মীরা। এরপর রাতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গ্রেফতার করার খবর আসে।
এমআর





