যুক্তরাজ্যে ইলিনয় অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। এতে আরও ৫ পুলিশ অফিসার আহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় ইলিনয় অঙ্গরাজ্যের আরোরায় একটি শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।

আরোরার পুলিশ প্রধান ক্রিস্টেন জিমান জানান, যুক্তরাষ্ট্র শিকাগো থেকে পশ্চিমে প্রায় ৫৬ কিলোমিটার দূরে হামলার ঘটনাটি ঘটে। এতে ৫ জন নিহতের বিষয় নিশ্চিত হয়েছি।

নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে। তার নাম গেরি মার্টিন (৪৫)। ধারণা করা হচ্ছে মার্টিন এই ইন্ডস্ট্রিয়াল এলাকারই একজন কর্মকর্তা।

হামলার মোটিভ সম্পর্কে এখনো কিছু জানা যায় নি বলে জানান পুলিশ।

জেড