কলকাতার সল্টলেকের ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) এক অস্থায়ী ক্যাম্পের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের পাশেই রয়েছে ভারতের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর (সিআরপিএফ)ক্যাম্প।
সোমবার সন্ধ্যায় ওই ক্যাম্পের সামনে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে এটা বাজির শব্দ। এ দিকে এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কারণ সিআরপিএফের ওই ক্যাম্পেই রয়েছে খাগড়াগড়-কাণ্ডে অভিযুক্ত জঙ্গিরা। এমনকি বর্ধমান বিস্ফোরণের মূলহোতাকে রাখা হয়েছে ওই ক্যাম্পে৷ সে কারণেই কি বিস্ফোরণ ঘটানো হয়েছে কী না এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা৷
ইআর





