অনুষ্ঠানে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদুলফাত্তাহ এ কে আল-সাত্তারি প্রেসিডেন্ট প্রবোওর হাতে একটি কেফিয়েহ তুলে দেন। এরপর সেটি গলায় জড়িয়ে মঞ্চে ফিরে আসেন তিনি। এ সময় কেফিয়েহ দিয়ে চোখ মুছতেও দেখা যায় তাকে।

এরপর বক্তব্যের মধ্যে আবারও ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন প্রবোও। অনুষ্ঠানস্থলে উপস্থিত হাজারো মানুষও তার সঙ্গে একই স্লোগান দেন বলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে।

প্রবোও বলেন, ইন্দোনেশিয়া শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারলে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করবে। ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার পরিস্থিতি দেশটির জাতীয় শক্তি বাড়ানোর জন্য একটি তাগিদ হিসেবে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ইন্দোনেশিয়ার স্বনির্ভরতার ওপরও গুরুত্ব দেন প্রেসিডেন্ট। তার ভাষ্য, একটি দেশের শক্তি অনেকাংশে নির্ভর করে নিজস্ব সক্ষমতার ওপর। নিজেদের সম্পদ কার্যকরভাবে কাজে লাগিয়ে দেশকে পরিচালনা, সুরক্ষা ও আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইন্দোনেশিয়াকে ভবিষ্যতে কোনো দেশের উপনিবেশে পরিণত হতে না দেওয়ার কথাও বলেন প্রবোও। এ জন্য দেশকে শক্তিশালী ও আত্মনির্ভর করার ওপর জোর দেন তিনি।

সূত্র: আনাদোলু, আন্তারা

এস