চরমপন্থীদের মোকাবেলা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশকে ৫ বিলিয়ন মার্কিন ডলার দিবে যুক্তরাষ্ট্র। দেশটির ওয়েস্ট পয়েন্টে একটি সামরিক একাডেমিতে ভাষণদানকালে প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘোষণা দিবেন। বিবিসি'র খবরে বলা হয়, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং পূর্ব এশিয়ার দেশগুলো এই অর্থ সহায়তা পাবে। এর আগে মঙ্গলবার বারাক ওবামা বলেন, আফগানিস্তান থেকে ২০১৬ সালের মধ্যে মার্কিন সৈন্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। এর ফলে যে সম্পদ বেচে যাবে, সেটা সন্ত্রাস মোকাবেলায় কাজে লাগানো যাবে। সূত্র: বিবিসি। [b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]