তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি থেকে সরে দাঁড়ালো আফগান সরকার। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি ফের তালেবানবিরোধী অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন।
তিনি গতকাল শনিবার সাংবাদিকদের জানান, এখন থেকে আফগান নিরাপত্তা বাহিনী তালেবানের বিরুদ্ধে অভিযান চালাতে পারবে। প্রেসিডেন্ট বলেন, উভয়পক্ষের তিনদিনের যুদ্ধবিরতিতে মানুষ অনেক শান্তিতে ছিল।
তিনি আরো বলেন, আমরা আশা করেছিলাম শান্তি আলোচনার মাধ্যমে তালেবান একটি রাজনৈতিক দলে পরিণত হবে। কিন্তু সেটা হয়নি।
তালেবান গত ১৭ জুন থেকে হামলা শুরু করলেও সরকার পাল্টা অভিযান চালায়নি। এবার নতুন করে অভিযান শুরু করবে দেশটির নিরাপত্তা বাহিনী।
উল্লেখ্য ঈদ-উল-ফিতর তিন দিনের যুদ্ধ বিরতির পর তালেবানের হামলায় আফগানিস্তানের ৩০ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। যদিও আফগান সরকার এই যুদ্ধবিরতি ১০ দিনের বলে ঘোষণা দিয়েছিল। যেটা তালেবান সরকার মেনে নেয়নি এবং আফগান সরকারের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালানো হয়।
জেড





