ভারতের রাজধানী দিল্লিতে ৮১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ ঘটনার পর বৃদ্ধার ২১ বছর বয়সী গৃহপরিচারক নিরাজ সাকিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ১০ মাস আগে নিয়োগ দিয়েছিলেন নিহত বৃদ্ধা। খবর, এনডি টিভি'র।

খবরে বলা হয়, বৃদ্ধা নারী তার কন্যাকে নিয়ে দক্ষিণ দিল্লিতে বাস করতেন। সোমবার রাতে তাকে ধর্ষণের পর হত্যা করে গৃহপরিচারক।

পুলিশ জানায়, যেদিন লাশ উদ্ধার করা হয় সেদিন নিহতের গলার চারপাশে একটি পোড়া ওড়না পাওয়া যায়। প্রথমে তারা মনে করেছিলেন আগ্নিকাণ্ডের ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। কিন্তু ডাক্তার যখন বললেন, নিহতের গলায় শ্বাসরোধ করে হত্যার চিহ্ন রয়েছে; তখন তারা গৃহপরিচারক নিরাজ সাকিকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজের দোষ স্বীকার করে।

এনডি টিভি'র খবরে বলা হয়, বুধবার আদালতে নিরাজ সাকি নিজের দোষ স্বীকার করে বলে, সে তার চাকুরিদাতা বৃদ্ধাকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করে। এক পর্যায়ে বৃদ্ধার কম্বলে অগুন ধরিয়ে দেয়।


ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই

 ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই


ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই


ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই


ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই