২০১৪ সালের সংসদীয় নির্বাচনে ভারতে ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮২ কোটি৷ এর মধ্যে ১৫ কোটি নবীন ভোটার, যাঁরা প্রথমবার ভোট দেবেন৷ পুরুষের তুলনায় নারী ভোটার সামান্য কম৷ নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে এ তথ্য৷
২০১৪ সালের আসন্ন সাধারণ নির্বাচনে ভোটদাতাদের সংখ্যা অতীতের সব নির্বাচনকে অনেক ছাড়িয়ে গেছে৷ ১৯৫১-৫২ সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচনে ভোটারদের সংখ্যা যেখানে ছিল ১৭ কোটি ৩২ লাখ ২০১৪ সালের সাধারণ নির্বাচনে তা পাঁচগুণ বেড়ে দাঁড়িয়েছে ৮১ কোটি ৫০ লাখ৷ অর্থাৎ, গত নির্বাচনের চেয়ে দ্বিগুণ৷ এর মধ্যে ১৫ কোটি অর্থাৎ মোট ভোটদাতাদের ২০ শতাংশ নতুন ভোটার, যাঁরা এই প্রথম জাতীয় নির্বাচনে অংশ নেবেন৷ নির্বাচন কমিশনের সংশোধিত ভোটার তালিকায় উল্লেখিত পরিসংখ্যানে বলা হয়েছে এ কথা৷
পুরুষদের তুলনায় মহিলা ভোটারের অনুপাত অপেক্ষাকৃত কম৷ পুরুষ ভোটার ৫২ শতাংশ গতবারের তুলনায় এই অনুপাতে খুব একটা হেরফের হয়নি৷ সর্বশেষ জনগণনায় দেখা গেছে, ২০১৪ সালে ১৮ বছর ও তার অধিক বয়সের জনসংখ্যা ৮৩ কোটি ৩০ লাখ৷ নির্বাচন কমিশনের বিশেষ প্রচেষ্টায় ৯৮ শতাংশ ভোটদাতাদের নাম নথিভুক্ত করা সম্ভব হয়েছে৷ আগে এমন অনেক জায়গা ছিল যেখানকার ভোটারদের নাম ভোটার তালিকায় ছিল না৷
দেশের অর্ধেক ভোটার উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও পশ্চিমবঙ্গে৷ গত ২০ বছরে জনসংখ্যা বেড়েছে ৪৩ শতাংশ, কিন্তু ভোটার সংখ্যা বেড়েছে ৬৪ শতাংশ৷ কারণ পরিসংখ্যান ও অন্য তথ্যগত ত্রুটির কারণে ভোটার তালিকায় তাঁদের নাম ছিল না৷ কোনো কোনো রাজ্যে ভোটার সংখ্যা বেড়েছে অন্যান্য রাজ্যের তুলনায় বেশি৷ গত ২০ বছরে দিল্লির ভোটদাতার সংখ্যা দ্বিগুণ বেড়েছে৷ উত্তর প্রদেশে ৭০ শতাংশ, মধ্যপ্রদেশ ও বিহারে বেড়েছে প্রায় ২৫ শতাংশ৷ গত ১০ বছরের পরিসংখ্যান বলছে, ভোটারদের সংখ্যা সব থেকে বেশি বেড়েছে পশ্চিমবঙ্গে প্রায় ৩০ শতাংশের বেশি, বলেছে নির্বাচন কমিশন৷
আসন্ন সাধারণ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলির জন্য ব্যাপক নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন সতর্ক করে দিয়েছেন যে, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলে সেই দলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে৷ যার মধ্যে পড়ে ভোটারদের প্রভাবিত করতে নানা রকম উপহার দেয়া, লোভ দেখানো ইত্যাদি৷ নির্বাচনি ইস্তেহার প্রকাশের অধিকার স্বীকার করে নিয়েও বলা হয়, রাজনৈতিক দলগুলি যেন তাদের নির্বাচনি ইস্তেহারে এমন কোনো অবাস্তব প্রতিশ্রুতি না দেয়, যা পালন করা সম্ভব নয় কিংবা তা সংবিধানের আদর্শের পরিপন্থি হয়৷ যেসব প্রতিশ্রুতি দেয়া হবে আর্থিক দিক থেকে সেই দল বা প্রার্থীর পক্ষে তা পালন করা সম্ভব কিনা তার একটা রূপরেখা উল্লেখ করতে হবে৷ এই নির্দেশিকা সুপ্রিম কোর্টের মতানুসারে জারি করা হয়৷ সুপ্রিম কোর্ট অবশ্য বলেছেন, নির্বাচনি ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতি দুর্নীতির মধ্যে না পড়লেও বিনা পয়সায় উপহার বা অন্যান্য জিনিস-পত্র দেয়া দুর্নীতির মধ্যে পড়ে৷
সম্প্রতি দুটি জনমত সমীক্ষা ভারতীয় জনতা পার্টির পাল্লাভারি বলে পূর্বাভাস দেয়া হয়েছে৷ এক সমীক্ষার অনুমান, বিজেপি সংসদের ৫৪৩টি আসনের মধ্যে পেতে পারে ১৮৮টি আসন৷ কোনো দলই ২৭২-এর ম্যাজিক সংখ্যা পাবে না৷ অর্থাৎ, ২০১৪ সালের ভোটে ত্রিশঙ্কু সংসদের সম্ভাবনা বেশি৷ সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সঙ্গে কোয়ালিশন ছাড়া উপায় নেই৷ তবে সেই হিসেবে নবাগত অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির গুরুত্ব বাড়তে পারে৷ সূত্র: ডিডব্লিউ
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
ভারতের নির্বাচনে ভোটার প্রায় ৮২ কোটি
২০১৪ সালের সংসদীয় নির্বাচনে ভারতে ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮২ কোটি৷ এর মধ্যে ১৫ কোটি নবীন ভোটার, যাঁরা প্রথমবার ভোট দেবেন৷ পুরুষের তুলনায় নারী ভোটার সামান্য কম৷ নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে এ তথ্য৷
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকরের যুক্তিতে এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। সমালোচকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার ও সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ করা হচ্ছে।
















