সব বেসামরিক বিমানের জন্য পাকিস্তান সরকার তার দেশের আকাশপথ উন্মুক্ত করে দিয়েছে।  

মঙ্গলবার (১৬ জুলাই) পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

চলতি বছরের প্রথমদিকে প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মুখে দেশটি নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছিল।

আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ভারতের সঙ্গে উত্তেজনার মুখে গত ফেব্রুয়ারিতে তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। ওই সময় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার আশেপাশে উভয় দেশের যুদ্ধবিমান পরস্পরের সঙ্গে সংক্ষিপ্ত লড়াইয়েও লিপ্ত হয়।

অবশ্য গত মার্চ থেকে দেশটি তার আকাশপথ আংশিকভাবে খুলে দিয়েছিল, তবে ভারতীয় বিমানের জন্য নিষেধাজ্ঞা বহাল ছিল। এবার সবার জন্যই পাকিস্তানের আকাশপথ উন্মুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক বিমান চলাচলের একটি প্রধান রুটের মাঝখানে পাকিস্তানের অবস্থান। এই কারণে বিমান চলাচলে নিষেধাজ্ঞার কারণে নানা ধরণের ক্ষতি হয়েছে।  

এমবি