কম্পিউটার বিভ্রাটের কারণে আমেরিকার বেশ কয়েকটি ব্যস্ত বিমানবন্দরের শত শত বিমান চলাচল স্থগিত বা বাতিল হয়ে গেছে।

সাত ঘন্টার বেশি সময় ধরে নিউইয়র্ক, ওয়াশিংটন ও বাল্টিমোরের বিমান চলাচল বন্ধ রয়েছে। এ পরিস্থিতি আরো কয়েক ঘণ্টা চলতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে।

এই কম্পিউটার বিভ্রাটের সাথে কোন সাইবার আক্রমণের যোগসাজশের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কর্মকর্তারা। সূত্র: বিবিসি

এআর