সোমবার শপথ গ্রহণের পর আজ দিল্লির সাউথ ব্লকে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব কাঁধে তুলে নিলেন নরেন্দ্র মোদী। শুরু হল নতুন সরকারের যাত্রা। মোদীর সঙ্গে মঙ্গলবার থেকেই দায়িত্ব তুলে নিচ্ছেন মন্ত্রিসভার বাকি ৪৫ জন মন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দিনেই ব্যস্ত কর্মসূচি মোদীর। নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বৈঠক রয়েছে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সাথেও।দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার ইঙ্গিত দিয়েছেন দুই দেশের প্রধানই। রবিবারই ১৫১ জন ভারতীয় বন্দিকে মু্ক্তির নির্দেশ দেন শরিফ।
সার্কের অন্তর্ভূক্ত দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইঙ্গিত শপথ গ্রহণেই দিয়েছেন তিনি। সকাল সাড়ে ৯টায় হায়দারাবাদ ভবনে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন মোদী। প্রথমেই বৈঠক আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের সঙ্গে। সেই সঙ্গেই মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গেও রয়েছে বৈঠক।
হামিদ কারজাইয়ের পর একে একে মালদ্বীপের রাষ্ট্রপতি আহদুল্লাহ ইয়ামেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহিন্দা রাজাপাকসে, ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম ও নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে বৈঠক করবেন মোদী। বৈঠক রয়েছে বাংলাদেশের স্পিকার ড. শিরিন শরমিন চৌধুরীর সঙ্গেও।
[b]ঢাকা, ২৭মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
আন্তর্জাতিক
হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক দিয়ে মোদীর যাত্রা শুরু
সোমবার শপথ গ্রহণের পর আজ দিল্লির সাউথ ব্লকে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব কাঁধে তুলে নিলেন নরেন্দ্র মোদী। শুরু হল নতুন সরকারের যাত্রা। মোদীর সঙ্গে মঙ্গলবার থেকেই দায়িত্ব তুলে নিচ্ছেন মন্ত্রিসভার বাকি ৪৫ জন মন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দিনেই ব্যস্ত কর্মসূচি মোদীর। নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বৈঠক





